Sylhet Today 24 PRINT

দিল্লিতে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিমানের বিশেষ ফ্লাইট

সিলেটটুডে ডেস্ক |  ২১ এপ্রিল, ২০২০

ভারতের দিল্লিতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট আগামী শুক্রবার (২৪ এপ্রিল) ভারত যাবে বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের দিল্লি থেতে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট আগামী ২৪ এপ্রিল পরিচালনা করা হবে। এ ফ্লাইটের টিকিট বিমানের মোবাইল অ্যাপস এবং ওয়েবসাইট থেকে ক্রয় করা যাবে। এই ফ্লাইটের ইকোনমি ক্লাসে ১৫০ জন এবং বিজনেস ক্লাসে ১২ জন ভ্রমণ করতে পারবেন।

আজ বিকেল থেকে আগামী ২৩ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত সময়ের মধ্যে টিকিট কেনা যাবে বলেও জানান তিনি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.