Sylhet Today 24 PRINT

৫ মে পর্যন্ত বাড়ল সাধারণ ছুটি

সিলেটটুডে ডেস্ক |  ২২ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিয়ে পঞ্চম দফায় ছুটি বাড়ানো হলো। তবে এ সময়ে কিছু মন্ত্রণালয় জরুরি প্রয়োজনে খোলা থাকবে।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছুটি ৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এ সময়ের মধ্যে কিছু মন্ত্রণালয় খোলা থাকবে।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের কারণে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। এরপর চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। এবার পরিস্থিতি বিবেচনায় নিয়ে পঞ্চম দফায় ছুটি বাড়ল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.