Sylhet Today 24 PRINT

সিঙ্গাপুর থেকে ফিরলেন ১৮৫, গেলেন ৯৫ জন

সিলেটটুডে ডেস্ক |  ২২ এপ্রিল, ২০২০

সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ১৮৫ জন বাংলাদেশি। অন্যদিকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে ফিরে গেছেন ৯৮ জন।

বুধবার (২২ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ১৮৫ জন বাংলাদেশি বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকায় আসেন। অন্যদিকে ঢাকা থেকে ৯৮ জনকে নিয়ে দুপুর ২টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.