Sylhet Today 24 PRINT

বাড়ি ভাড়া মওকুফের সিদ্ধান্ত না আসায় নতুনধারার অনশন অব্যাহত

সিলেটটুডে ডেস্ক |  ২২ এপ্রিল, ২০২০

করোনা পরিস্থিতিতে ভর্তুকি দিয়ে বাড়ি ভাড়া মওকুফের সরকারি সিদ্ধান্ত না আসায় দ্বিতীয় দিনেও নতুনধারা বাংলাদেশ এনডিবির অনশন অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ৯ টা থেকে শুরু হয়ে বুধবার (২২ এপ্রিল) ও ধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে চলমান ছিলো নতুনধারা বাংলাদেশ এনডিবির আমরণ অনশন । ভর্তুকি দিয়ে বাড়ি ভাড়া মওকুফের দাবিতে সামাজিক দূরত্ব বজায় রেখেই অনশন করছেন।

কর্মসূচিতে বিভিন্ন অসঙ্গতির প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, বাংলাদেশ মেস সংঘের মহাসচিব আয়াতুল্লাহ আকতার, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, রাজনীতিক আবুল হোসেন, জাতীয় সাংস্কৃতিকধারার সহ-সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মো. শরীফ প্রমুখ।

এসময় মোমিন মেহেদী বলেন, নতুন প্রজন্ম বায়ান্নতে রক্ত দিয়েছে, একাত্তরে রক্ত দিয়েছে প্রয়োজনে এখনো রক্ত দিবো কিন্তু জনগণের অধিকার আদায়ে রাজপথ ছাড়বো না। যতক্ষণ না প্রধানমন্ত্রী বাড়ি ভাড়া সমস্যা সমাধানের পদক্ষেপ নেবেন ততক্ষণ অনশন চলবেই।

উল্লেখ্য এরই মধ্যে না খেয়ে টানা ২ দিনের অনশনে অসুস্থ হয়ে পড়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ৩ জন নেতাকর্মী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.