Sylhet Today 24 PRINT

সাবেক মন্ত্রিপরিষদ সচিব সাদত হুসাইন আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ২৩ এপ্রিল, ২০২০

সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সাদত হুসাইন আর নেই।

বুধবার রাত পৌনে ১১ টার দিকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সাদত হুসাইনের ছেলে শাহজেদ সা'দত তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সাদত হুসাইনের বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

বিজ্ঞাপন

কিডনিসহ নানা রকমের শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

শাহজেদ সাদত বলেন, বৃহস্পতিবার নিকুঞ্জ-১ এলাকায় তার বাবাকে দাফন করা হবে।

মরহুম সাদত হুসাইন খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় থাকতেন। মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও তিনি শিক্ষাসচিবসহ একাধিক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। ১৯৪৬ সালে নোয়াখালীতে জন্ম নেওয়া সাদত হুসাইন মহান মুক্তিযুদ্ধে অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.