Sylhet Today 24 PRINT

মা-মেয়েসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ২৩ এপ্রিল, ২০২০

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মা-মেয়েসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় নিজেদের ঘরে তাদের হত্যা করা হয়।

নিহতরা হলেন ময়মনসিংহের পাগলা থানার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা আক্তার (৪০), তার বড় মেয়ে নুরা (১৪), ছোট মেয়ে হাওরিন (১১) ও প্রতিবন্ধী ছেলে ফাদিল (৬)। তারা জৈনাবাজার এলাকায় জমি কিনে বাড়ি বানিয়ে বসবাস করে আসছিলেন।

বিজ্ঞাপন

প্রবাসী কাজলের ছোট ভাই আরিফ জানান, তার বড় ভাই কাজল দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন। জানা মতে তার ভাইয়ের কোনও শত্রু নেই। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানিয়েছেন খবর পাওয়ার পর বিকেলে চারটার দিকে পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.