Sylhet Today 24 PRINT

দৌলতদিয়ায় করোনা উপসর্গ নিয়ে যৌনকর্মীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৩ এপ্রিল, ২০২০

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আজিরুন (৫৫) নামের এক যৌনকর্মীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ওই পল্লী থেকে উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর সেখানেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন



গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নারী সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানোর ব্যবস্থা করেছি।

এছাড়া রিপোর্ট না আসা পর্যন্ত তার সংস্পর্শে আসা লোকজনকে কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.