Sylhet Today 24 PRINT

খোঁজ মিলেছে করোনা আক্রান্ত সেই প্রসূতির

নিজস্ব প্রতিবেদক |  ২৪ এপ্রিল, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে 'নিখোঁজ হওয়া করোনাভাইরাস আক্রান্ত প্রসূতির সন্ধান পাওয়া গেছে। তিনি নিজ বাড়িতেই ছিলেন। শুক্রবার সকালে পুলিশ তাকে উদ্ধার করে শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে প্রেরণ করেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন ওই প্রসূতির করোনাভাইরাস শনাক্ত হয়।

এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না বলে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি করা হলেও তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েই বাড়ি গিয়েছিলেন বলে জানা গেছে।

সিলেট সদর উপরজেলার খাদিমনগর ইউনিয়নের নিজ বাড়ি থেকে সেই নারীকে উদ্ধারের তথ্য সিলেটটুডে টোয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.