Sylhet Today 24 PRINT

মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন দুলাল আহমদ চৌধুরী

সিলেটটুডে ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০২০

দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন সাংবাদিক দুলাল আহমদ চৌধুরী। গত ১৮ এপ্রিল শনিবার পত্রিকাটির মালিক কর্তৃপক্ষ তাকে সম্পাদক হিসেবে নিয়োগ দিয়েছেন।

দুলাল চৌধুরী নব্বইয়ের দশক থেকে সাংবাদিকতার সাথে সম্পৃক্ত। সর্বশেষ তিনি আবেদ খান সম্পাদিত দৈনিক জাগরণের নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

এরআগে দৈনিক আমাদের সময়ের চিফ রিপোর্টার, হেড অব নিউজ ও সর্বশেষ অ্যাসোসিয়েট এডিটর ছিলেন। কাজ করেছেন বাংলা ট্রিবিউনের চিফ নিউজ এডিটর হিসেবেও। এছাড়া দৈনিক বর্তমানে যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন দুলাল আহমদ চৌধুরী।

দুলাল আহমদ চৌধুরীর বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। দৈনিক যুগভেরী থেকে সাংবাদিকতা শুরু করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.