Sylhet Today 24 PRINT

জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

সিলেটটুডে ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০২০

জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এক শোক বার্তায় তিনি শোক প্রকাশ করেন।

শোক বার্তায় মন্ত্রী বলেন, খ্যাতনামা প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী ও তথ্য-প্রযুক্তিবিদ অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে দেশ একজন প্রকৃত দেশপ্রেমিককে হারালো। তার মতো কর্তব‍্যনিষ্ঠ ও দেশের সেবায় নিবেদিত একজন মানুষের মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

মন্ত্রী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.