Sylhet Today 24 PRINT

জাপান থেকে ফিরেছেন ৫১ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০২০

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে জাপানে আটকে পড়া ৫১ বাংলাদেশি দেশে ফিরেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টায় একটি বিশেষ ফ্লাইটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিজ্ঞাপন

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ জানান, করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আটকে পড়া কিছু জাপানি নাগরিককে সোমবার (২৭ এপ্রিল) বিশেষ ফ্লাইটে করে তাদের দেশে নিয়ে যাওয়া হয়। ফিরতি ফ্লাইটে করে আবার জাপানে আটকে পড়া ৫১ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। তাদের বেশিরভাগই শিক্ষার্থী।

তৌহিদ আরও জানান, দেশে ফিরে আসা বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষা করার পর সবাইকে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.