Sylhet Today 24 PRINT

নারায়ণগঞ্জে যুবলীগ নেতার গুদাম থেকে ১২শ বস্তা চাল উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০২০

নারায়ণগঞ্জ বন্দরে এক যুবলীগ নেতার গুদাম থেকে চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

বন্দর উপজেলা নির্বাহি কর্মকর্তা জানান, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় স্থানীয় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ ভূঁইয়ার গুদামে। সেখান থেকে ১ হাজার ২শ’ বস্তা মজুদ করা চাল উদ্ধার করা হয়।

তবে এসব চাল ত্রাণ দেয়ার উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে কিনে মজুদ করা হয়েছে বলে দাবি করেন গুদামের মালিক। কিন্তু এ সংক্রান্ত কোন কাগজপত্র দেখাতে না পারায় গুদামটি সিলগালা করা হয়।

লকডাউনে খাদ্য সংকট তৈরি করে বেশি মুনাফা লাভের জন্য এসব চাল মজুদ করা হয়েছে কি না সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.