Sylhet Today 24 PRINT

রাজধানীতে ঘরে ঢুকে পীরের মুরিদকে জবাই করে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০১৫

রাজধানী ঢাকার মধ্যবাড্ডা এলাকায়  পিডিবির সাবেক চেয়ারম্যান মুহ্ম্মদ খিজির খানকে ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে জানা না গেলেও  নিজের বাড়িতে একটি খানকাহ শরীফ ছিল তার, তিনি কোনো এক পীরের মুরিদ ছিলেন। এলাকাবাসী বলেছেন তিনি জঙ্গিবাদ বিরোধী প্রচার প্রচারণা করতেন। এ কারণে এমন হত্যা হতে পারে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।  

এক বছর আগে ২০১৪ সালের ২৭ অগাস্ট ঢাকার রাজাবাজারের বাসায় একইভাবে গলা কেটে হত্যা করা হয়েছিল ইসলামী ফ্রন্টের নেতা নুরুল ইসলাম ফারুকীকে। তার আগে ২০১৩ সালের ডিসেম্বরে রাজধানীর গোপীবাগে খুন করা হয় কথিত পীর লুৎফর রহমানকে।

দুটি হত্যাকাণ্ডের কোনো কূল-কিনারা গোয়েন্দারা করতে না পারলেও তাদের ধারণা, মতাদর্শিক বিরোধের কারণে জঙ্গিবাদীরাই এই হত্যাকাণ্ড ঘটায়।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.