Sylhet Today 24 PRINT

গ্রেফতার হচ্ছেন এমপি লিটন

নিজস্ব প্রতিবেদক |  ০৬ অক্টোবর, ২০১৫

গাইবান্ধার আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এমপি লিটনের গুলিতে স্কুলছাত্র আহত হওয়ার ঘটনায় দেশব্যাপী সমালোচনার প্রেক্ষিতে বিতর্কিত সে সংসদ সদস্যকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পুলিশ বলছে তিনি পলাতক রয়েছেন।

এদিকে, এ ঘটনায় মঞ্জুরুল ইসলাম লিটন এমপির দুটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। এর মধ্যে একটি পিস্তল ও একটি শটগান।

জানা যায়, গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর অনানুষ্ঠানিক আলোচনায় গাইবান্ধার সুন্দরগঞ্জে এক শিশুকে গুলিবিদ্ধ করার ঘটনায় অভিযুক্ত স্থানীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. ইসরাইল হোসেন টেলিফোনে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপরাধীকে ধরতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং ইতোমধ্যেই এমপি লিটনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল হয়েছে।

আহত স্কুলছাত্র সৌরভের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন- এ ধরণের কোন সংবাদ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যায়, ঘটনার পর গ্রেফতারের জন্যে অভিযান শুরু হওয়ার পর থেকে এমপি লিটন গাইবান্ধা ছেড়েছেন। উচ্চ আদালত থেকে আগাম জামিন নেওয়ার চেষ্টা করছেন।

উল্লেখ্য, গত ২ অক্টোবর সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের ব্র্যাক মোড় এলাকায় এমপি লিটনের গুলিতে আহত হয় শাহাদাত হোসেন সৌরভ নামের এক শিশু

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.