Sylhet Today 24 PRINT

যুক্তরাজ্যে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মে, ২০২০

করোনাভাইরাসের মহামারীর মধ্যে যুক্তরাজ্যে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে সরকার।

বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটটি ১০ মে ঢাকা থেকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছে সেদিনই ফিরে আসবে বলে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এজন্য দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের এই লিংকে (https://forms.gle/4x4JKfy9jxGDaujL7) এবং ওই দিন যারা ঢাকা থেকে যুক্তরাজ্যের ফিরতে চান তাদের এই লিংকে (https://www.baf.mil.bd/bafwt/tickets.php) নাম নিবন্ধন করতে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.