Sylhet Today 24 PRINT

আইসিইউ থেকে কেবিনে মুনতাসীর মামুন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মে, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আইসিইউ থকে তাকে কেবিনে স্থানান্তর করা হচ্ছে।

মঙ্গলবার (৫ মে) মুগদা হাসপাতালের কোভিড-১৯ ডেডিকেটেড চিকিৎসক পরিষদের মুখপাত্র ডা. মাহবুবুর রহমান এ কথা জানান।

ডা. মাহবুবুর রহমান বলেন, তিনি যথেষ্ট ভালো আছেন। তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হচ্ছে।

অধ্যাপক মুনতাসীর মামুনের মা করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মায়ের সান্নিধ্যেও ছিলেন তিনি।

১০ দিন আগে মায়ের সংস্পর্শে আসার আগে তার করোনা টেস্ট করা হয়। তখন নেগেটিভ আসে। পরে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় রোববার (৩ মে) রাত ১টার দিকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.