Sylhet Today 24 PRINT

ঢাকায় শ্বাসকষ্ট নিয়ে সাংবাদিকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মে, ২০২০

ঢাকা নগরীতে শ্বাসকষ্ট নিয়ে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। আসলাম রহমান নামের এ সাংবাদিক দৈনিক ভোরের কাগজের ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করতেন।

ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে আসলাম রহমানের শ্বাসকষ্ট হচ্ছিল। রাতে অবস্থার অবনতি হলে তাকে ইসলামি ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ক্র্যাব সদস্যরা ফেইসবুকে জানান, আসলমা ভাই ভোরের কাগজের সিনিয়র ক্রাইম রিপোর্টার। শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মারা গেছেন।

তারা জানান, মুগদা হাসপাতালে তার করোনা টেস্ট করালে গতকাল (বুধবার) নেগেটিভ এসেছিল। কিন্তু তিনি গত কয়েক দিন ধরে জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.