Sylhet Today 24 PRINT

যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন ১৩০ শিক্ষার্থী

সিলেটটুডে ডেস্ক |  ১০ মে, ২০২০

যুক্তরাজ্যে পড়তে যাওয়া ১৩০ জনের বেশি শিক্ষার্থী দেশে ফেরত আসছেন। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় এসব শিক্ষার্থীরা যুক্তরাজ্যে আটকা পড়েছিলেন।

সোমবার (১১ মে) সকালে লন্ডন থেকে তাদের ঢাকায় পৌঁছানোর কথা।

বিজ্ঞাপন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইটে রোববার (১০ মে) লন্ডন সময় বিকেল ৬টা ২০মিনিটে তাদের রওনা দেওয়ার কথা। আর সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় তাদের ঢাকা পৌঁছানোর কথা।

ঈদের আগে এসব শিক্ষার্থীদের ফেরত পাঠানোয় তারা পরিবারের সঙ্গে ঈদ করতে পারবেন জানিয়ে যুক্তরাজ্যে রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম বলেন, ‘এই ফ্লাইট চার্টার করার জন্য সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা কৃতজ্ঞ।’

২০০ বেশি শিক্ষার্থী ফেরার ব্যবস্থা ছিল জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে পৌঁছানোর পরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ভয়ে অনেকে শেষ মুহূর্তে তাদের বুকিং বাতিল করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.