Sylhet Today 24 PRINT

নতুন নিয়োগপ্রাপ্ত নার্সরা কর্মস্থলে যোগ দিচ্ছেন ১৩ মে

সিলেটটুডে ডেস্ক |  ১০ মে, ২০২০

সম্প্রতি নিয়োগ দেওয়া ৫ হাজার ৫৪ নার্সের পদায়ন করে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। রোববার (১০ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আগামী ১৩ মে (বুধবার) তাদের কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনের শর্তে বলা হয়েছে, ‘নব-নিয়োগপ্রাপ্ত এবং প্রদানকৃত কর্মকর্তাগণকে আগামী ১৩ মে পূর্বাহ্নে প্রধান কার্যালয় যোগদানপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে ইতোপূর্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত যোগদান পত্রের নমুনা অনুসরণ করতে হবে।’

‘চাকরিতে যোগদানকৃত কর্মকর্তাগণকে ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এই মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে যে, তিনি নিজের বা পরিবারের অন্য সদস্যের জন্য কোনো প্রকার যৌতুক নেবেন না এবং কোনো যৌতুক দেবেন না।’

বিজ্ঞাপন

‘দ্য গভমেন্ট সার্ভেন্ট (কন্ডাক্ট) রুলস ১৯৭৯ এর ১৩(১) উপ-বিধি অনুযায়ী সব স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত একটি ঘোষণাপত্র প্রার্থীকে চাকরির যোগদানের সময় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে জমা দিতে হবে।’

‘নিয়োগকৃত সিনিয়র স্টাফ নার্সরা যোগদানপত্রের নমুনা, পুলিশ ভেরিফিকেশন ফরম, পিএমআইএস ফরম, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সংগ্রহ পূর্বক প্রেরণ করে এবং সম্পদ বিবরণী সংক্রান্ত ইত্যাদি প্রস্তুত করে জমা দেবেন।’

‘নিয়োগপ্রাপ্ত নার্সিং কর্মকর্তারা কর্তৃপক্ষের নির্দেশমতো কোভিড-১৯ হাসপাতাল প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবে।’

মুদ্রণজনিত কোনো ভুল ত্রুটি হলে পরবর্তীতে তা সংশোধন করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.