Sylhet Today 24 PRINT

করোনা রোগীদের অ্যাম্বুলেন্স সেবা দেবে স্বেচ্ছাসেবক লীগ

সিলেটটুডে ডেস্ক |  ১০ মে, ২০২০

দেশের বিভাগীয় শহরগুলোতে করোনা রোগীদের বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দেবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। রোববার (১০ মে) সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়. প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার আহবানে বাংলাদেশের বিভাগীয় শহরের করোনা রোগীদের বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা পেতে 09611999777 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.