Sylhet Today 24 PRINT

আইসোলেশনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

সিলেটটুডে ডেস্ক |  ১২ মে, ২০২০

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ করোনার উপসর্গ নিয়ে হোম আইসোলেশনে আছেন।

মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। তার পরিবারের এক সদস্য করোনাতে আক্রান্ত বলেও জানা গেছে।

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের করোনা পরীক্ষার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে এসএমএস করে তিনি জানিয়েছেন, আমি অসুস্থ। বাসা থেকে চিকিৎসা নিচ্ছি।

ডা. আবুল কালামের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.