Sylhet Today 24 PRINT

সন্ধ্যায় দেশে ফিরলেন ভারতে আটকে পড়া আরও ৮৮ জন

সিলেটটুডে ডেস্ক |  ১২ মে, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ডাকা লকডাউনের কারণে ভারতে আটকে পড়া আরও ৮৮ জন বাংলাদেশি ঢাকা ফিরেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, মঙ্গলবার বিকাল ৫টা ৫৫ মিনিটে মুম্বাই থেকে বিমানের বিশেষ ফ্লাইটে তারা দেশে পৌঁছান।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চীন ছাড়া প্রায় সব দেশের সঙ্গেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছে বাংলাদেশ।

তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের ভাড়ায় বিশেষ ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। বিদেশে আটকা পড়া বাংলাদেশিদেরও একইভাবে ফেরানো হচ্ছে।

এরই মধ্যে ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ থেকে বিশেষ ফ্লাইটে কয়েক হাজার বাংলাদেশি ফিরে এসেছেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.