Sylhet Today 24 PRINT

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে নাসিমা সুলতানা

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মে, ২০২০

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এত দিন তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের (প্রশাসন) দায়িত্ব পালন করে আসছিলেন।

বুধবার (১৩ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে তিনি নিজেই এ তথ্য জানান।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ের শুরুতে নাসিমা সুলতানা বলেন, আমি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তবে আমি এখন মহাপরিচালকের দায়িত্বে আছি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ অসুস্থ। এ রকম পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব নিলেন নাসিমা সুলতানা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.