Sylhet Today 24 PRINT

কর্মস্থলে যোগ দিলেন ৫ হাজার ৫৪ জন নার্স

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মে, ২০২০

ফাইল ছবি

সম্প্রতি নিয়োগ পাওয়া ৫ হাজার ৫৪ জন নার্স কর্মস্থলে যোগ দিয়েছেন।

বুধবার (১৩ মে) স্বাস্থ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৫ হাজার ৫৪ নার্সকে আজকের মধ্যে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সে নির্দেশ মোতাবেক তারা স্ব স্ব কর্মস্থলে যোগ দিয়েছেন।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় রাজধানীর আগারগাঁওয়ে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের অডিটোরিয়ামে নবনিযুক্ত নার্সদের বরণ করে নেবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিজ্ঞাপন

গত ১০ মে রাষ্ট্রপতির আদেশক্রমে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ১৩ মে (বুধবার) তাদের কর্মস্থলে যোগ দিতে বলা হয়।

প্রজ্ঞাপনের শর্তে বলা হয়েছে, ‘নব-নিয়োগপ্রাপ্ত এবং প্রদানকৃত কর্মকর্তাগণকে আগামী ১৩ মে পূর্বাহ্নে প্রধান কার্যালয় যোগদানপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে ইতোপূর্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত যোগদান পত্রের নমুনা অনুসরণ করতে হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.