Sylhet Today 24 PRINT

ঢাকা ছাড়লেন ১৯৭ থাই নাগরিক

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মে, ২০২০

বাংলাদেশে অবস্থানরত ১৯৭ জন থাইল্যান্ডের নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। বৃহস্পতিবার (১৪ মে) একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন বলে জানায় ঢাকাস্থ থাইল্যান্ডের দূতাবাস।

দূতাবাস থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বৃহস্পতিবার বেলা ১১টায় থাই লিয়ন এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে ১৯৭ থাই নাগরিক। ফ্লাইটি থাই নাগরিকদের নিয়ে বেলা আড়াইটার পর ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে।

ঢাকা ছেড়ে যাওয়ার সময় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত বিমানবন্দরে থাই নাগরিকদের বিদায় জানান।

বিজ্ঞাপন

হাই কমিশনের বার্তায় জানানো হয়, এরপরও আরও বিশেষ ফ্লাইটি থাই নাগরিকদের দেশে ফেরাতে চায় দেশটি। তবে সেটা নির্ভর করছে বাংলাদেশে এখনও আটকা পড়া থাই নাগরিকদের দেশে ফেরার আগ্রহের ওপর।

বার্তায়, থাই নাগরিকদের দেশে ফেরায় সহযোগিতা করায় হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিমান কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছে।

করেনায় এর আগে গত ১৭ এপ্রিল প্রথম বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়ে যায় ৩৫ থাই নাগরিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.