Sylhet Today 24 PRINT

মোস্তাফিজুর রহমান জেনেভাতে নতুন রাষ্ট্রদূত

সিলেটটুডে ডেস্ক |  ১৭ মে, ২০২০

সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ মোস্তাফিজুর রহমানকে জেনেভাতে নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৭ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১তম বিসিএস ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মোস্তাফিজুর এর আগে প্যারিস, নিউ ইয়র্ক, জেনেভা ও কলকাতায় কাজ করেছেন। নিউ ইয়র্কে তিনি জাতিসংঘ উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

মোস্তাফিজ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি প্যারিসের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক ইন্টারন্যাশনাল আইনের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.