Sylhet Today 24 PRINT

গিয়াস উদ্দিনের মৃত্যুতে গণফোরামের শোক

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুন, ২০২০

কিশোরগঞ্জ জেলা গণফোরামের আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

বুধবার (৩ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় এ শোক প্রকাশ করেন তারা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে মো. গিয়াস উদ্দিন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।।

শোক বার্তায় তারা প্রয়াতের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.