Sylhet Today 24 PRINT

দেশবাসীকে গণফোরামের ঈদুল আজহার শুভেচ্ছা

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০২০

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

বুধবার (২৯ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানান তারা।

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া আজ এক যৌথ বিবৃতিতে বলেন, দেশবাসীকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। পাঁচ মাস ধরে করোনার কারণে জনজীবন বিপর্যস্ত। অর্থনৈতিকভাবে মানুষ চরম দুর্দশাগ্রস্থ। দেশের এক তৃতীয়াংশ বন্যায় কবলিত। কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে। নদী ভাঙ্গনে বহু মানুষের জমিজিরাত ঘর বাড়ি, স্কুল-মসজিদ বিলীন হয়ে যাচ্ছে। মানুষ ঈদ আনন্দ ভোগ করা থেকে বঞ্চিত। দেশজুড়ে চলমান দুর্নীতির ব্যাপারে আশা করি সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ঈদ শুভেচ্ছার সাথে সাথে সংকটাপন্ন মানুষের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.