নিজস্ব প্রতিবেদক | ২৯ জানুয়ারী, ২০১৫
সিলেটে হরতাল বিরোধী সমাবেশ করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। বৃহস্পতিবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট রাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, অ্যাডভোকেট সামছুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। সিলেটে জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ চলাকালে তারা পরিকল্পিতভাবে হরতাল দিয়েছে। তারা দেশের মঙ্গল চায় না। তারা সিলেটের ভার্বমূতি ক্ষুন্ন করেছে বলে মন্তব্য করেছেন বক্তারা।’
সমাবেশে আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।