Sylhet Today 24 PRINT

২৬ সেপ্টেম্বর গণফোরামের বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক |  ২৪ সেপ্টেম্বর, ২০২০

করোনা পরিস্থিতিতে বন্ধ থাকা রাজনৈতিক কর্মকাণ্ড চালু হওয়ার পর পরই এক বর্ধিত সভার ডাক দিয়েছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম।

আগামী ২৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় এই বর্ধিত সভার আয়োজন করা হচ্ছে বলে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মধ্যে নিশ্চিত করেছে রাজনৈতিক এ দলটি।

এতে ভলে হয়েছে দলটির বিদায়ী সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, নির্বাহী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী ও অধ্যাপক আবু সাইয়িদের নেতৃত্বে হবে এই বর্ধিত সভা।

বিজ্ঞাপন

এছাড়া সভায় আরও উপস্থিত থাকবেন গণফোরামের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা দলটির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ম-আহবায়ক, সদস্য-সচিব ও সংগঠকগণ।

বর্ধিত সভা শেষে দুপুর ১ টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.