Sylhet Today 24 PRINT

ফিরলেন মির্জা ফখরুল

সিলেটটুডে ডেস্ক |  ২২ অক্টোবর, ২০১৫

সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সন্ধ্যায় দেশে ফেরার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে সাড়ে ছয় ঘণ্টা দেরিতে মধ্যরাতে তার ফ্লাইট ঢাকায় পৌঁছায়। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম।

প্রসঙ্গত, জামিনে মুক্তি নিয়ে এক দফায় ঘুরে আসার পর চিকিৎসার জন্য গত শনিবার (১৭ অক্টোবর) সিঙ্গাপুর যান তিনি।

এর আগে মস্তিষ্কের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় চিকিৎসা নিতে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের দেখিয়ে কোরবানির ঈদের আগে গত ২১ সেপ্টেম্বর দেশে ফেরেন ফখরুল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.