Sylhet Today 24 PRINT

গামছা পেলেন কাদের সিদ্দিকী, হাসান ইমাম নৌকা

সিলেটটুডে ডেস্ক |  ২২ অক্টোবর, ২০১৫

টাঙ্গাইল-৪ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। হাইকোর্টে রিটের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাওয়ার পর ‘গামছা’ প্রতীক পেয়েছেন কাদের সিদ্দিকী ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) টাঙ্গাইল-৪ এর রিটার্নিং অফিসার মোহাম্মদ আলিমুজ্জামান সকালে প্রতীক বরাদ্দ করেন।

বরাদ্দ অনুযায়ী কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী ‘গামছা’ এবং আওয়ামী লীগের মো. হাসান ইমাম খান ‘নৌকা’ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এছাড়াও বিএনএফ এর মো. আতাউর রহমান খান ‘টেলিভিশন’ এবং এনপিপি’র মো. ইমরুল কায়েস ‘আম’ প্রতীক পেয়েছেন।

আগামী ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ উপনির্বাচনে ভোট গ্রহণ হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.