সিলেট টুডে ডেস্ক | ৩০ জানুয়ারী, ২০১৫
সিলেট মহানগর যুবলীগের ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা
হয়েছে। শুক্রবার বিকেলে সম্মেলন শেষে ৩ ওয়ার্ডের নতুন কমিটির সভাপতি ও
সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনের ২য় অধিবেশনে যুবলীগ নেতাকর্মীদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে ১৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে আব্দুর রব সায়েম ও সাধারণ সম্পাদক রুমেল আহমদ, ২০ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে হোসেন আহমদ চৌধুরী শাহীন ও সাধারণ সম্পাদক এস আর শাওন এবং ২১ নং ওয়ার্ডের সভাপতি পদে আমিনুল ইসলাম সুহেল ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপলুকে মনোনীত করা হয়।
সিলেট নগরীর টিলাগড় পয়েন্টে মহানগরের ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ড যুবলীগের যৌথ সম্মেলনের ১ম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এসময় সিলেট মহানগর আওয়ামীলীগ, কেন্দ্রীয় ও স্থানীয় যুবলীগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।