Sylhet Today 24 PRINT

কক্সবাজার জেলার সভাপতি থেকে আ.লীগের কেন্দ্রীয় ধর্ম সম্পাদক

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০২০

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফাকে কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক করা হয়েছে। বুধবার দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত বছরের ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত দলের ২১তম জাতীয় কাউন্সিল প্রদত্ত ক্ষমতাবলে অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।

এদিকে অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক হওয়ার কারণে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশে এই দায়িত্ব দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.