Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাট উপজেলা আ.লীগের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক |  ৩১ জানুয়ারী, ২০১৫

সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে সম্মেলন শেষে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে মো. ইব্রাহিমকে সভাপতি ও গোলাম কিবরিয়া হেলালকে সাধারণ সম্পাদক পুন:নির্বাচিত করা হয়। 

সম্মেলনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।  













 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.