Sylhet Today 24 PRINT

সিলেটে সিপিবি বাসদের মঞ্চে হামলাকারী ছাত্রলীগ নেতা গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক |  ৩১ জানুয়ারী, ২০১৫

সিলেটের জকিগঞ্জে জেলাছাত্রলীগ নেতা গুলজার আহমদ (২৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে জকিগঞ্জ পৌর এলাকা থেকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। 

পুলিশ জানায় গ্রেফতারকৃত গুলজার পুলিশ এসল্ট মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। সে খলাছড়া ইউনিয়নের ডিগ্রী গ্রামের দলিল লেখক আব্দুল জলিলের পুত্র।

আটক গুলজারের বিরুদ্ধে ২০১৩ সালে সিলেটে সিপিবি বাসদের মঞ্চে মুজাহিদুল ইসলাম সেলিমসহ নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় কোতোয়ালি থানার উপ-পরিদর্শক শাহাবুদ্দিন বাদী হয়ে তৎকালীন জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিরন মাহমুদ নিপু ও গুলজারসহ ৬৮ জন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

এ মামলায় তার উপর আদালত কর্তৃক ওয়ারেন্ট হলে শুক্রবার রাতে এ.এসআই রা প্রু মারমা তাকে গ্রেফতার করেন। 




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.