Sylhet Today 24 PRINT

বাংলাদেশের জন্মের সঙ্গে আমার পথচলা: জয়

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জুলাই, ২০২১

জন্মদিনে যারা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

নিজের ফেসবুক পেজে মঙ্গলবার (২৭ জুলাই) জয় লেখেন, ‘আমি এখন একজন মধ্যবয়সী প্রযুক্তি উদ্যোক্তা! আমাকে যারা জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ।’

তিনি লেখেন, ‘আমি এখন অর্ধশতবর্ষী। বাংলাদেশের জন্মের সঙ্গে আমার পথচলা।’

জয় আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের ১২ বছর পর বাংলাদেশ আজ একটি মধ্যম আয়ের ডিজিটাইজড দেশ।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.