Sylhet Today 24 PRINT

অসুস্থ বাবর ঢাকা মেডিকেলে

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৫

ফের অসুস্থ হয়ে যাওয়ার প্রেক্ষিতে গাজীপুর জেলার কাশিমপুর কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে তাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগে আনা হয়।

কাশিমপুর কারাগার ১-এর জেল সুপার সুব্রত বালা জানান, বাবর সকালে কারাগারে অসুস্থতা বোধ করলে তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। লুৎফুজ্জামান বাবরের মারাত্মক শ্বাসকষ্ট ও মেরুদণ্ডে ব্যথা, পেটের পীড়াসহ বিভিন্ন রোগে ভুগছেন।

এর আগে অসুস্থ হয়ে পড়ায় গত ২১ নভেম্বর বাবরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

গত ১৬ নভেম্বর আদালতের নির্দেশে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয় বাবরের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.