Sylhet Today 24 PRINT

মতিঝিলে ককটেল সহ ইসলামী ছাত্রশিবিরের ৬ নেতা আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৫

রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলে ককটেলসহ ইসলামী ছাত্রশিবিরের ছয় নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মতিঝিল থানার আরামবাগ এলাকা থেকে শুক্রবার নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার এসআই শেখ মফিজুর রহমান শনিবার জানান, গোপন সংবাদে শুক্রবার বিকেলে আরামবাগের একটি বাসায় অভিযান চালিয়ে ছাত্রশিবিরের থানা পর্যায়ের ওই ছয়জনকে আটক করা হয়।

এসআই জানান, আটকদের কাছ থেকে ১১টি ককটেল ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.