Sylhet Today 24 PRINT

পৌর নির্বাচন ১০ দিন পেছানোর দাবি জানাল জাতীয় পার্টি

নিউজ ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০১৫

নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে আসন্ন পৌরসভা নির্বাচন ১০ দিন পেছানোর দাবি জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। এছাড়া প্রচারণায় এমপি-মন্ত্রীদের অংশগ্রহণের সুযোগও চেয়েছে মন্ত্রীসভাতেও প্রতিনিধিত্বকারী সংসদের প্রধান বিরোধী দল।

রোববার (২৯ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে জাপা মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বাবলুর নেতৃত্বে জাপার ৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদের বৈঠক শুরু হয়।

প্রতিনিধি দলে ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম ও সাইদুর রহমান টেপা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.