Sylhet Today 24 PRINT

রিজভী মুক্ত

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০১৫

প্রায় ১১ মাস কারাবন্দি থাকার পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

দশম জাতীয় সংসদের বছরপূর্তিকে কেন্দ্র করে চলতি বছরের ৩০ জানুয়ারি গভীর রাতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে আটক করে র‌্যাব। এরআগে ৩ জানুয়ারি রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীকে তুলে নিয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করে গোয়েন্দা পুলিশ। তবে দু’দিন পরেই তিনি সেখান থেকে পালিয়ে যান।

এরপর অজ্ঞাত স্থান থেকে ই-মেইলে গণমাধ্যমে দৈনিক বিবৃতি পাঠাচ্ছিলেন রিজভী। মূলত তার পাঠানো বিবৃতিগুলোর মাধ্যমেই বিএনপির সরকারবিরোধী কর্মসূচিগুলো আসছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.