Sylhet Today 24 PRINT

বিজয় দিবসে \'বিজয় র‌্যালি\' করবে বিএনপি

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৫

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাজধানীর নয়াপল্টন থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
 
আজ মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের যৌথসভা শেষে কর্মসূচি ঘোষণা করা হয়।
 
দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ কর্মসূচি ঘোষণা করেন।
 
কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর প্রেসক্লাবে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা। ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে দলের চেয়ারপারসনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন, সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বিকেলে নয়াপল্টন থেকে বর্ণাঢ্য র‌্যালি।

১৮ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা করবে দলটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.