Sylhet Today 24 PRINT

পৌর নির্বাচন স্থগিত চেয়ে রিট

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০১৫

পৌর নির্বাচনে ঘোষিত তফসিলের বিধিমালা ১৯ এর ২, ৩, ৪ ও ৫- এ ত্রুটি থাকায় প্রার্থীদের প্রতীক বরাদ্দের বিষয়টি স্পষ্ট করতে এবং এ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে। 

রিট আবেদনটি দায়ের করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু।
 
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রোববার (১৩ ডিসেম্বর) এ রিট আবেদনটি করা হয়। রিটকারীর আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বিষয়টি সাংবাদিকদের জানান।
 
তিনি বলেন, ‘যখন একজন সাধারণ কাউন্সিলর এ তফসিল অনুযায়ী, প্রতীক নির্বাচন করতে যাবেন তখন তিনি দ্রষ্টব্য দেখে উল্লিখিত বিধি খোঁজার চেষ্টা করবেন। কিন্তু ওই প্রার্থীতো কোনোভাবে তা খুঁজে পাবেন না। এ কারণে নির্বাচনের প্রতীক বরাদ্দসহ বাকি সব কার্যক্রম স্থগিত চেয়েছি।’   

প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, উপসচিব, আইন সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.