Sylhet Today 24 PRINT

জামায়াত নিষিদ্ধ অচিরেই

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০১৫

যুদ্ধাপরাধী দায়ে অভিযুক্ত জামায়াত ইসলামকে অচিরেই নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শহীদ বুদ্ধিজীবী দিবসে সোমবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

হানিফ বলেন, ‘জাতিকে মেধাশূন্য করতে যারা পাকিস্তানিদের দোসর হয়ে সুপরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছে সেই শীর্ষ যুদ্ধাপরাধী মুজাহিদের রায় কার্যকর করা হয়েছে। জাতি আজ কলঙ্ক মুক্তির পথে আরও এক ধাপ এগিয়েছে।’

তিনি আরো বলেন, ‘পর্যায়ক্রমে সব যুদ্ধাপরাধীর বিচার করা হবে একাত্তরের যুদ্ধাপরাধীদের দল হিসেবে জামায়াত ইসলামকে অচিরেই নিষিদ্ধ করা হবে।’ 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.