Sylhet Today 24 PRINT

শমসের মবিন চৌধুরী চার দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৫

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও খালেদা জিয়ার উপদেষ্টআ শামসুজ্জামান দুদুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক রূপনগর থানার মামলায় ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে বংশাল থানার একটি মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন সাতদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উভয় আদালতেই আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করলেও বিচারক তা নাকচ করে দেন।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি রাজধানীর বনানী ডিওএইচএসের ১ নম্বর রোডের ৯২ নং বাসা থেকে শমসের মবিনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর পর গত ১১ জানুয়ারি রাতে রাজধানীর মিরপুর এলাকার একটি রেস্তোরা থেকে শামসুজ্জামান দুদুকে আটক করে পুলিশ। 

 

 

 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.