Sylhet Today 24 PRINT

বিএনপির গণমিছিলের কর্মসূচি পিছিয়ে ৩০ ডিসেম্বর

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০২২

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি ২৪ ডিসেম্বর পরিবর্তে ৩০ ডিসেম্বর গণমিছিল করবে বিএনপি।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগের সমাবেশ থেকে সরকার পতনের যুগপৎ আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি। যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে ২৪ ডিসেম্বর গণমিছিলের ঘোষণা করা হয়।

এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ করা হয় বিএনপির কর্মসূচির তারিখ পরিবর্তনের। কারণ, ওইদিন (২৪ ডিসেম্বর) ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর বিএনপির পক্ষ থেকে নতুন করে গণমিছিলের তারিখ ঘোষণা করা হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.