Sylhet Today 24 PRINT

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সম্পাদক ইনান

সিলেটটুডে ডেস্ক: |  ২০ ডিসেম্বর, ২০২২

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফ ইনান দায়িত্ব পেয়েছেন।

আজ মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সামনে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কমিটি ঘোষণা করেন।

কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও ঘোষণা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি করা হয়েছে মাজহারুল করিমকে, আর সাধারণ সম্পাদক হয়েছেন তানভীর হাসান সৈকত।

এছাড়া ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি করা হয়েছে রিয়াজ মাহমুদকে, সাধারণ সম্পাদক হয়েছেন সাগর আহমেদ।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতির পদে এসেছেন রাজীবুল ইসলাম, সাধারণ সম্পাদক করা হয়েছে সজল কুন্ডকে।

এর আগে ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু সম্মেলনে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়নি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, আগামী ২৪ ডিসেম্বরের আগেই নতুন কমিটি ঘোষণা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.