Sylhet Today 24 PRINT

বৈঠক করতে ইইউ রাষ্ট্রদূতের বাসায় গেলেন বিএনপি নেতারা

সিলেটটুডে ডেস্ক |  ১২ মার্চ, ২০২৩

ইউরোপীয় ইউনিয়নের (ইইইউ) আটটি দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

রোববার (১২ মার্চ) সকাল ১০টার দিকে গুলশান-২ এর ৫৫ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়িতে এ বৈঠক শুরু হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ বৈঠকে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, ঢাকার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসভবনে এ বৈঠক হয়। ইউরোপীয় ইউনিয়নের দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা সেখানে উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.