Sylhet Today 24 PRINT

৫ জানুয়ারি সিলেটে আনন্দ মিছিল করবে আওয়ামী লীগ

সিলেটটুড ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০১৬

আগামী ৫ জানুয়ারী (মঙ্গলবার) সিলেটে আনন্দ মিছিল করবে জেলা ও মহানগর আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১১টায় সিলেট কোর্ট পয়েন্টে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ৫ জানুয়ারিকে 'গণতন্ত্রের বিজয় দিবস' হিসেবে পালন করবে আওয়ামী লীগ।

সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে উপস্থিত থেকে আনন্দ মিছিল ও সমাবেশ কে সফল করে তোলার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.