Sylhet Today 24 PRINT

প্রতিক্রিয়া নেই নিজামীর ছেলের

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০১৬

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগের রায়েও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার পর কোনো প্রতিক্রিয়া জানাননি তার ছেলে।

আজ বুধবার সকালে আপিল বিভাগের রায় ঘোষণার সময় আদালত কক্ষেই ছিলেন নিজামী ছেলে ব্যারিস্টার নাজিব মোমিন।

রায়ের পর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘এ ব্যাপারে মতিউর রহমান নিজামীর আইনজীবীই প্রতিক্রিয়া জানাবেন। পরিবারের পক্ষ থেকে আমার কোনো প্রতিক্রিয়া নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.